আমাদের সম্পর্কে

Bagerhatian বাগেরহাটের মানুষের জন্য একটা খোঁজার জায়গা: কোথায় কী খাবার, কোন ডাক্তার কবে বসেন, কোন অফিসে কী কাগজ লাগে, কোন রুটে ভাড়া কত, আর বিপদে কোন নম্বরে ফোন করবেন।

তথ্য কোথা থেকে আসে

শুরুর তথ্য নেওয়া হয়েছে সরকারি ওয়েবসাইট (জেলা ও উপজেলা তথ্য বাতায়ন, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, ফায়ার সার্ভিস, BRTA), সংবাদমাধ্যম আর প্রতিষ্ঠানের নিজস্ব পেজ থেকে। প্রতিটা তথ্যের নিচে উৎসের লিংক দেওয়া আছে।

আমাদের কমিউনিটির স্বেচ্ছাসেবকরা জায়গায় গিয়ে তথ্য মিলিয়ে দেখছেন। যেগুলো মিলিয়ে দেখা হয়েছে, সেখানে "মাঠে যাচাই"-এর তারিখ লেখা থাকে। বাকিগুলোতে যাওয়ার আগে ফোন করে নিশ্চিত হয়ে নিন।

রিভিউ

রিভিউ দেন লগইন করা মানুষ, একজন একটা জায়গায় একটাই। নতুন রিভিউ বেশি গুরুত্ব পায়, তাই কেউ আগে ভালো ছিলেন কিন্তু এখন খারাপ, সেটা দ্রুত ধরা পড়ে। টাকা দিয়ে রেটিং বা রিভিউ বদলানো যায় না।

ভুল দেখলে

প্রতিটা পেজের নিচে "তথ্য ভুল বা বদলে গেছে? জানান" লেখায় চাপ দিন। টিম মিলিয়ে দেখে ঠিক করবে।

যোগাযোগ

যোগাযোগের ঠিকানা শিগগিরই যোগ হবে।

গোপনীয়তা নীতি