ব্যবহারের নিয়ম

তথ্য

সাইটের তথ্য সরকারি ও অনলাইন উৎস, প্রতিষ্ঠান আর স্বেচ্ছাসেবকদের কাছ থেকে নেওয়া। দাম, সময় আর নম্বর বদলাতে পারে; গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে নিজে নিশ্চিত হয়ে নিন। চিকিৎসা-সংক্রান্ত তথ্য পরামর্শ নয়।

রিভিউ লেখার নিয়ম

  • নিজের অভিজ্ঞতা লিখুন; অন্যের কাছে শোনা কথা নয়।
  • গালাগালি, ব্যক্তিগত আক্রমণ, ফোন নম্বর বা কারো ব্যক্তিগত তথ্য লিখবেন না।
  • প্রমাণ ছাড়া গুরুতর অভিযোগ (প্রতারণা, ঘুষ) লিখবেন না; প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ৩৩৩-এ জানান।
  • টাকা বা সুবিধা নিয়ে রিভিউ দেওয়া নিষেধ। নিজের প্রতিষ্ঠানের রিভিউ নিজে দেবেন না।

নিয়ম ভাঙলে রিভিউ লুকানো হবে, বারবার ভাঙলে অ্যাকাউন্ট থেকে রিভিউ দেওয়া বন্ধ করা হবে।

প্রোফাইল ও মেসেজের নিয়ম

  • নিজের আসল নাম বা পরিচিত নাম ব্যবহার করুন; অন্য কারো নাম বা ছবি নয়।
  • প্রোফাইলে বা মেসেজে গালাগালি, হুমকি, অশ্লীল কিছু, বিজ্ঞাপন বা প্রতারণা চলবে না।
  • কেউ না চাইলে বারবার মেসেজ পাঠাবেন না। কেউ ব্লক করলে অন্য অ্যাকাউন্ট খুলে যোগাযোগ করবেন না।
  • রিভিউ বদলানোর জন্য কাউকে চাপ দেওয়া বা টাকা দেওয়ার প্রস্তাব নিষেধ।

রিপোর্ট পেলে টিম আপত্তিকর মেসেজ লুকাতে পারে আর অ্যাকাউন্ট থেকে মেসেজ ও রিভিউ দেওয়া বন্ধ করতে পারে।

প্রতিষ্ঠানের জন্য

আপনার প্রতিষ্ঠানের তথ্য ভুল থাকলে পেজের নিচে "তথ্য ভুল বা বদলে গেছে? জানান"-এ লিখুন, অথবা যোগাযোগ করুন। টাকা দিয়ে রেটিং বা রিভিউ বদলানো যায় না।