জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট

সরকারি অফিস · বাগেরহাট শহর

এখনো রিভিউ নেই
এখন বন্ধ · খুলবে সকাল ৯টা

জেলার প্রধান প্রশাসনিক দপ্তর। নিচতলার ১০৪ নম্বর কক্ষের ফ্রন্ট ডেস্ক থেকে বিভিন্ন অফিসের ঠিকানা, ফোন ও সেবার তথ্য পাওয়া যায়। প্রতি বুধবার জেলা প্রশাসকের গণশুনানি হয়; যেকোনো যোগাযোগ বা অভিযোগ ই-মেইলেও জানানো যায়।

এই অফিসে যেসব কাজ হয়

জন্ম সনদ সংশোধন (পৌরসভায় নিবন্ধিত, সনদ দেওয়ার ৯০ দিন পর)
কাগজপত্র
bdris.gov.bd-এ অনলাইন আবেদনের কপি, জন্ম সনদের মূল কপি, এনআইডি, পাসপোর্ট, এসএসসির মূল সনদ (যেটি প্রযোজ্য)
ফি
জেলা প্রশাসকের কার্যালয়ে আলাদা কোনো ফি নেই (নিবন্ধকের কাছে নির্ধারিত সংশোধন ফি দিতে হয়)
সময়
৩০ কার্যদিবস
পরামর্শ
স্থানীয় সরকার শাখা, কক্ষ ৩১০; ফোন ০২৪৭৭৭৫২৬০৩; ই-মেইল [email protected]। পৌরসভায় নিবন্ধিত সনদে মোবাইল নম্বর যোগ বা সংশোধনও এই শাখা থেকে করা হয়।
জন্ম/মৃত্যু নিবন্ধন সংশোধন
কাগজপত্র
bdris.gov.bd-এ অনলাইনে সংশোধনের আবেদনের কপি, জন্ম সনদের মূল কপি এবং সংশোধনের পক্ষে প্রমাণ—যেমন জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা এসএসসি সনদের মূল কপি (যেটি প্রযোজ্য)
ফি
জন্ম তারিখ সংশোধন: ১০০ টাকা; নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা ইত্যাদি অন্য তথ্য: ৫০ টাকা; জন্ম/মৃত্যুর ৪৫ দিনের মধ্যে সংশোধনে ফি নেই; সংশোধিত সনদ বিনা ফি
সময়
সনদ দেওয়ার ৯০ দিনের মধ্যে আবেদন করলে নিবন্ধক ৩০ কার্যদিবসে নিষ্পত্তি করেন। ৯০ দিন পার হলে নিবন্ধক ১০ কার্যদিবসে আবেদন ইউএনও (ইউনিয়ন পরিষদের নিবন্ধন) বা জেলা প্রশাসক (পৌরসভার নিবন্ধন)-এর কাছে পাঠান; তাঁরা ১৫ কার্যদিবসে সিদ্ধান্ত দেন।
পরামর্শ
যে নিবন্ধক কার্যালয়ে (ইউনিয়ন পরিষদ/পৌরসভা) নিবন্ধন হয়েছিল, সংশোধন সেখান থেকেই করতে হয়। নামঞ্জুর হলে ৩০ দিনের মধ্যে আপিল: ইউএনও-র আদেশের বিরুদ্ধে জেলা প্রশাসক, জেলা প্রশাসকের আদেশের বিরুদ্ধে রেজিস্ট্রার জেনারেল।
নাগরিক আবেদন ও অভিযোগ গ্রহণ (জেলা ই-সেবা কেন্দ্র)
কাগজপত্র
হাতে লেখা বা টাইপ করা আবেদন এবং অভিযোগের প্রমাণ
ফি
২০ টাকার কোর্ট ফি
পরামর্শ
জেলা ই-সেবা শাখা, কক্ষ ১০৪। প্রতি বুধবার গণশুনানিতে জেলা প্রশাসকের কাছে সরাসরি আবেদন/অভিযোগ জানানো যায়।
প্রবাসীদের বৈবাহিক সনদ
কাগজপত্র
২৫০ টাকার স্ট্যাম্পে নোটারি পাবলিকের ঘোষণাপত্র; এনআইডির ফটোকপি; ইউপি চেয়ারম্যানের বৈবাহিক সনদ; চেয়ারম্যান/কাউন্সিলরের নাগরিকত্ব সনদ; ১ কপি ছবি
ফি
৭০০ টাকার ট্রেজারি চালান
সময়
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ৩০ দিন
পরামর্শ
প্রবাসী কল্যাণ শাখা, কক্ষ ১০৫।
ডিলিং লাইসেন্স (সিমেন্ট, লোহা, স্বর্ণ, সুতা/কাপড়, শিশুখাদ্য) ও আবাসিক হোটেল-রেস্তোরাঁ নিবন্ধন/লাইসেন্স
কাগজপত্র
নির্ধারিত ফরম, এনআইডি ও ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি, দোকানের জমির কাগজ/ভাড়ার চুক্তি, নির্ধারিত কোডে ফি জমার চালান
সময়
নতুন লাইসেন্স ৩০ কার্যদিবস; নবায়ন ৭ কার্যদিবস
পরামর্শ
ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ শাখা, কক্ষ ২১৬।

রিভিউ

আপনার অভিজ্ঞতা জানান

রিভিউ দিতে অ্যাকাউন্ট লাগবে, যাতে ভুয়া রিভিউ কম হয়। মোবাইল নম্বর দিয়ে এক মিনিটে খোলা যায়।

লগইন করে রিভিউ দিন

এখনো কোনো রিভিউ নেই।