বাগেরহাটের রিয়েল স্টোরি
ছয়শো বছরের পুরনো খলিফাতাবাদ থেকে একাত্তর পর্যন্ত, বাগেরহাটের নয় উপজেলার সত্যি গল্প। প্রতিটি গল্পের নিচে তথ্যসূত্র আছে, আর কোনটা প্রমাণিত ইতিহাস আর কোনটা লোকমুখে প্রচলিত জনশ্রুতি, তা আলাদা করে লেখা।
কচুয়া
৩টি গল্পভাসা বাজার থেকে মঘিয়ার খালপাড়হাটবারে ভাসা বাজার থেকে ধরে নেওয়া মানুষদের সন্ধ্যায় মঘিয়ায় খালের পাড়ে হত্যা করে রাজাকাররা। নিহতের সংখ্যা নিয়ে সূত্রগুলোতে বড় ফারাক থাকলেও ১৫ জন শহীদের নাম লেখা আছে।প্রমাণিত ইতিহাসযে থানায় ঢুকতে পারেনি পাকিস্তানি সেনারাসেতুর পাটাতন খুলে আর স্থানীয় বাহিনী গড়ে কচুয়ার মানুষ পাকিস্তানি সেনাদের থানায় ঢুকতে দেননি। তবু রাজাকারদের হাতে এ জনপদ রক্ত দিয়েছে; ১৩ ডিসেম্বর কচুয়া মুক্ত হয়।প্রমাণিত ইতিহাসশাঁখারীকাঠির হাটে এক শুক্রবার১৯৭১ সালের ৫ নভেম্বর, হাটের দিনে কচুয়ার শাঁখারীকাঠি বাজার ঘিরে রাজাকাররা হিন্দু হাটুরেদের বেঁধে নিয়ে খালপাড়ে গুলি করে হত্যা করে। ২০১৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ হত্যাকাণ্ডে সিরাজ মাস্টারকে দোষী সাব্যস্ত করে।প্রমাণিত ইতিহাস